
মেডিক্যাল সায়েন্সের তীর্থসম প্রতিষ্টান দ্য ইউনিভার্সিটি অব এডিনবরা থেকে ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি এন্ড ইনফেকশাস ডিজিসে (স্কলারশিপ ) নিয়ে মাস্টার্স অব সায়েন্স উইথ মেরিট’ নিয়ে অসাধারন রেজাল্ট করেছেন মৌলভীবাজার জেলার কমলগঞ্জের কৃতি সন্তান ডা: কামরুল ইসলাম শিপু।
অদ্য ২৬ নভেম্বর ২০২২ ইং দ্য ইউনিভার্সিটি অব এডিনবরা, McEwan hall রুমে এক অনাড়ম্বর আনুষ্ঠানিকতায় গ্রেজুয়েশন অনুষ্ঠান সম্পন্ন হয়।
উল্লেখ্য, ডা: কামরুল ইসলাম শিপু ব্রিটেনের বিখ্যাত (GMC) General Medical Council জেনারেল মেডিকেল কাউন্সিল থেকে ইউ কে-তে চিকিৎসক হিসেবে কাজ করার রেজিস্ট্রেশন এবং লাইসেন্স পেয়েছেন।
ডা: শিপু সফলতার সাথে এমবিবিএস পাস করে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ডিপার্টমেন্ট অব মাইক্রোবায়োলজির এসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছেন। মেডিকেলে ছাত্রাবস্থায় তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ২আই প্রকল্পের “বেস্ট ইনোভেটিভ আইডিয়া” প্রতিযোগিতায় প্রথম পুরষ্কার পেয়েছিলেন।
প্রয়াত আলহাজ্ব আব্দুন মাস্টার মহোদয়ের একটি স্বপ্ন ছিল তার ছেলে দেশের বাহিরে থেকে উচ্চতরডিগ্রি অর্জন করবে। আর সেই লক্ষ্যে তিনির সকল ধরনের সাপোর্ট এবং গাইডলাইন ছিল অবর্ণনীয়। ডা শিপুর এমন অসাধারণ কৃতিত্বের মাস্টারমাইনন্ডার ছিলেন উনার বাবা। আজ কাঙ্ক্ষিত সেই স্বপ্ন আলোর মুখ দেখেছে। আফসোস, ওনার বাবা আজ আমাদের মধ্যে আর নেই ! তিনি ছিলেন বিশ্বসেরা একজন বাবা।
ডা: শিপু ভাইয়ের এমন অভাবনীয় সাফল্য অর্জনে পরিবার আত্মীয়-স্বজনের উৎসাহ উদ্দীপনা ছিল প্রশংসনীয়।
ডা: কামরুল ইসলাম শিপু মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পতন ঊষার ইউনিয়নের গোপিনগর গ্রামের (মাস্টার বাড়ির) মুক্তিযুদ্ধের সংগঠক শিক্ষানুরাগী দাতা প্রয়াতঃ আলহাজ্ব আব্দুন নুর মাস্টার ও নুরজাহান চৌধুরীর কনিষ্ঠ পুত্র।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)