
পটুয়াখালী জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে জয়পুরহাটের বর্তমান জেলা প্রশাসক (ডিসি) মোঃ শরিফুল ইসলাম কে নিযুক্ত করা হয়েছে।
পটুয়াখালীর বর্তমান জেলা প্রশাসক (ডিসি) মোঃ কামাল হোসেন কে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রনালের মাঠ প্রশাসন -২ এর উপসচিব ভাস্কার দেবনাথ বাপ্পি ও ঊর্ধ্বতন নিয়োগ -২ অধিশাখার যুগ্ম সচিব শহিন আরা বেগম পিএএ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
মোঃ শরিফুল ইসলাম পটুয়াখালী জেলার ৩৩ তম জেলা প্রশাসক হিসেবে যোগদান করবেন। তিনি বাংলা দেশ সিভিল সার্ভিসের ২২ তম ব্যাচের একজন চৌকস কর্মকর্তা।
এদিকে বর্তমান জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন কে ১ বছর ৫ মাস ২৪ দিনের মাথায় প্রত্যাহার নিয়ে জেলায় সৃষ্টি হয়েছে নানা আলোচনা।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)