মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় সর্বাত্নক কঠোর লকাডাউন যথাযথ ভাবে কার্যকর করার লক্ষ্যে উপজেলা প্রশাসন, পুলিশ সেনাবাহিনী বিজিবি সহ সকলে সম্মলিত ভাবে কাজ করছে, এই করোনাভাইরাস সংক্রমণে আজকের দিনেও ৭ জন করোনারোগী সনাক্ত করা হয়েছে।
তারাই ধারাবাহিকতায় আজ বুধবার (৭ই জুলাই) সকাল ১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বড়লেখার পৌরশহরের হাজীগন্জ বাজার ও বিভিন্ন ইউনিয়ন গ্রামীন বাজারে সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরার নেতৃত্বে সরকার কর্তৃক আরোপিত বিধিনিশেদ পালনে নিরিবিচ্ছন্ন টহল, ক্যাম্পেন মোবাইল কৌর্ট পরিচালনা করা হয়।
উক্ত অভিযান চলাকালে শাহাবাজপুুর বাজারে পশুর হাট বন্দ করে দেওয়া হয়,এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)তত্ববধানে শহরের উওর চৌমুহনী এলাকায় জনসচেতনতা মূলক প্রচারণা এবং মাস্কবিতরণ করে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা বলেন আমরা ধারাবাহিক ভাবে কঠোর লকডাউন বাস্তবায়ন করতে সকলেই কাজ করে যাচ্ছি, এবং বড়লেখা উপজেলার সকল জনসাধারণ আমাদের কে সহযোগীতা করে যাচ্ছে। আমি আশা করবো লকডাউনের বাহিরে যেসব দোকান পাট খোলা তারা যেন বিকেল ৫ টার মধ্যে বন্ধ করে।
