
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাঠালতলীর কৃতি সন্তান কে, ব্লু বাড কিন্ডারগার্টেন এর পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার (১০ ডিসেম্বর) সকাল এগারো ঘটিকায় কাঠালতলীর কৃতি সন্তান ইংল্যান্ড প্রবাসী বিশিষ্ট ইসলামিক স্কলার, পবিত্র আল কোরআনের সহজ বাংলা অনুবাদকারক মাওলানা এইচ এম শফিকুর রহমান আল মাদানি কে ব্লু-বার্ড কিন্ডারগার্টেন এর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বড়লেখা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও স্কুলের সম্মানিত অভিভাবক কাওছার হোসেন, ডাক্তার সঞ্জয় কুমার শীল (সঞ্জু), শুভাকাঙ্ক্ষী ও অভিভাবক আব্দুল লতিফ, বিদ্যালয়ের সভাপতি, ব্যাংকার নাজমুল ইসলাম,সহ সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাবেদ, ব্লু- বার্ড কিন্ডারগার্টেনে এর প্রধান শিক্ষক শাহেদ আহমদ সহ উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
উল্লেখ্যঃ মাওলানা এইচ এম শফিকুর রহমান আল-মাদানি বিদ্যালয়ে পরীক্ষার হল পরিদর্শন করেন এবং স্কুলের সার্বিক সহযোগিতা ও লেখা পড়ার মান উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)