
উখিয়ার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন অগ্রযাত্রা কল্যাণ পরিষদের উদ্যোগে তেলখোলা গ্রামের ৫২ পরিবারের মাঝে শীতবস্ত্র এবং খাদ্যসামগ্রী বিতরণ করেছে এই সংগঠনটি।
তেলখোলা গ্রামটির রাস্তা ঘাট কিংবা চলাফেরা বেশ কষ্টসাধ্য তার জন্য অবহেলিত থাকে এই গ্রামের মানুষ - যতটুকু জানা গেছে এই এলাকায় বেশ কিছু অসহায় মানুষ বসবাস করে। তারই ধারাবাহিকতায় 'অগ্রযাত্রা কল্যাণ পরিষদ' নামে এই সংগঠনটির উদ্যোগে সেই অবহেলিত দুর্গম পথ পাড়ি দিয়ে সেই অসহায় মানুষের জন্য নিয়ে গেছেন কম্বল, আলু ও ডাল - সংগঠনটির সূত্রমতে তারা এই শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করেছেন মোট ৫২ টি পরিবারকে।
অগ্রযাত্রা কল্যাণ পরিষদ নামে এই সংগঠনটি অতীত থেকে বেশ ভালো ভাবেই মানব সেবা করে আসতেছে বলে জানতে পারি, এই সংগঠনটি প্রতিবছর নানান অবহেলিত মানুষ খুঁজে খুঁজে শীতবস্ত্র সহ উপহার দেন খাদ্যসামগ্রী আরোও জানা গেছে কোন মানুষ অসুস্থ হলে আর আর্থিক সমস্যার কারণে চিকিৎসা করতে না পারলে সেটা যদি এই সংগঠনটির কানে যায় তাহলে সাথে সাথে অগ্রযাত্রা কল্যাণ পরিষদ নামে এই সংগঠনটি সেই অসুস্থ মানুষের পাশে থাকেন - এবং সংগঠনটির কারণে অনেক অসুস্থ মানুষ সুস্থ হয়ে উঠেছেন বলেও জানা গেছে।
এই সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে তাদের সংগঠনে এই প্রকল্পের জন্যে যারা আর্থিক,কায়িক, মানসিক ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞ জানিয়েছেন সভাপতি ও সাধারণ সম্পাদক। তারা আশা করেছেন ভবিষতেও এইভাবে তাদের পাশে থাকবে সবাই।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)