মৌলভীবাজারে আর্জেন্টিনার জয়ে গভীর রাতে বাধভাঙা উচ্ছ্বাস

মোহাম্মদ রায়হান,কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

বিশ্বকাপ ট্রফি জয়ের লক্ষ্যে আবারো বিশ্বকাপের ফাইনালে উঠলো দুই বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রাশিয়া বিশ্বকাপের রানারআপ ক্রোয়েশিয়াকে কোনরকম ছাড় দিলো না মেসি এবং আলভারেজ জাদু। ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে মেসিরা। আর্জেন্টিনার এই ঐতিহাসিক জয়ে মৌলভীবাজারে গভীর রাতেও রাস্তায় নেমে আনন্দ-উল্লাসে মেতে উঠেছেন মেসিভক্তরা।

মঙ্গলবার দিবাগত গভীর রাতে সারা শহরের পথ, অলি-গলি যেন আর্জেন্টিনা সমর্থকদের দখলে। রাত সাড়ে ৩টায়ও আর্জেন্টিনার ফুটবল দলের সমর্থকেরা মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা করছেন। মিছিল ও শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বাজাচ্ছেন ভেপু, উড়াচ্ছেন আর্জেন্টিনার পতাকা।

শহরের প্রধান প্রধান সড়ক ছাড়াও বিভিন্ন গ্রাম ও অলিগলিতে মিছিল বের করেছেন মেসিভক্তরা। আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি পরে শত শত সমর্থক এসব মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নিয়েছেন।


মৌলভীবাজারে আর্জেন্টিনার জয়ে গভীর রাতে বাধভাঙা উচ্ছ্বাস

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles