
মহান বিজয় দিবস উপলক্ষে মালদ্বীপ প্রবাসীদের ১৬টি ক্লাব টিম নিয়ে ফুটবল খেলার আয়োজন করেন 'ভিউ স্পোর্টস ক্লাব ফুটসাল কাপ-২০২২, এর সত্তা-অধিকারী ও ভিউ কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. দুলাল হোসেন।
(১৬ই ডিসেম্বর) শুক্রবার সকাল ৭টা থেকে বিকেল ৫ টা নাগাদ চলা এই ফুটবল লীগে অংশগ্রহণ করা অন্যান্য দলগুলিকে হারিয়ে দিয়ে (সিলেট এস এস) ধারাবাহিক বিজয় এনে দেশের জন্য সত্যিকারভাবে অভাবনীয় সম্মান অর্জন করেছেন।
বিজয় উৎসবের খেলাটি ভিউ কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. দুলাল হোসেন এর সভাপতিত্বে মালদ্বীপের জাতীয় একুভেনী ক্রিকেট ও ফুটবল প্রেকটিস মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের উচ্চ শিক্ষামন্ত্রী ডক্টর ইবরাহীম হোসাইন ও প্রবাসী ডক্টর মুক্তার আলী লস্কর।
বিজয়ী দলের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মো. দুলাল হোসেন বলেন, প্রবাসে আমরা সবাই কর্মব্যস্তার মধ্যে থাকি। এই ব্যস্ততার মাঝেও একটু বিনোদনের জন্য প্রীতি ফুটবল ম্যাচে আপনারা যারা উপস্থিত হয়ে খেলায় অংশগ্রহণ করেছেন, আপনাদের সবাইকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে এত সুন্দর ও মনোরম পরিবেশে খেলা উপভোগ করতে আশা সকল প্রবাসী ভাইদেরকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ হাইকমিশনার বলেন, প্রথমে সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা, আমি আনন্দিত আপনাদের এত সুন্দর আয়োজন দেখে দীর্ঘদিন প্রবাসীদের নিয়ে কাজ করে যাচ্ছি কর্ম ব্যস্ততার পাশাপাশি প্রবাসীরা যাতে একটু আনন্দ পায় প্রবাসীদের সেই সুযোগ তৈরি করে দিচ্ছি এত সুন্দর আয়োজন করার জন্য মো. দুলাল হোসেন কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
বিজয়ী (সিলেট এস এস) দলের ক্যাপ্টেন পুরস্কার গ্রহন করে সবার উদ্দেশে বলেন, জাতিসত্তার গৌরব সমুন্নত রাখার জন্য প্রবাসী (সিলেট এস এস)-র সকল খেলোয়াড়রা সময় নির্বিশেষ ফুটবল খেলায় নৈপুণ্যে দেখিয়ে নিজেদের অবদান রেখেছেন। প্রবাসীদের এই ফুটবল ক্লাবটিকে আরো ব্যাপকভাবে সহযোগিতা করার জন্য আমাদের সবার এগিয়ে আসতে হবে বলেও মন্তব্য করেন। এছাড়াও তারা উল্লেখ করেন, আমাদের (সিলেট এস এস) টিমের সকল খেলোয়াড়দের পক্ষ থেকে টুর্নামেন্ট আয়োজক ও উপস্থিতি সকল প্রবাসীদের ধন্যবাদ জানান।
সান্ধায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে (সিলেট এস এস) দলের ক্যাপ্টেন মোহাম্মদ সাজ্জাদ কে চ্যাম্পিয়নস ট্রপি হাতে তুলে দেন বাংলাদেশ হাইকমিশনার এস এম আবুল কালাম আজাদ। রানার্সআপ শ্রীলংকা ইউনিটি ক্লাব দলের পুরস্কার গ্রহণ করেন মোহাম্মদ হাদিম। এবং ম্যান অব দ্য ফাইনাল হন বিজয়ী দলের মোহাম্মদ সাজ্জাদ। খেলায় বাংলাদেশি প্রবাসী দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)