ভূরুঙ্গামারীতে নানা আয়োজনের মধ্যদিয়ে  মহান বিজয় দিবস উদযাপিত।

0
244

মোঃ রোকনুজ্জামান খান রোকন,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস।

শুক্রবার (১৬ ই ডিসেম্বর) ৫১তম মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনের আয়োজনে তোপধ্বনির মাধ্যমে কর্মসূচি শুরু হয়।

সকালে সূর্য উদয়ের সাথে সাথে মুক্তিযুদ্ধা স্মৃতিস্তম্ভ বাস স্ট্যান্ড, ভূরুঙ্গামারী, শহীদ মিনারে ১৯৭১সালে মহান মুক্তিযুদ্ধে সকল নির্যাতিত নারী, বীরমুক্তিযোদ্ধা ও বীর শহীদদের প্রতি বিনম্রশ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে ফুলেল শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়। এরপর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ,  উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা কমান্ড, শিক্ষা প্রতিষ্ঠান, বাংলাদেশ প্রেসক্লাব ভূরুঙ্গামারী উপজেলা শাখা, ভূরুঙ্গামারী প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করার মধ্যদিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে স্বাধীনতার লাল সবুজের পতাকা ছিনিয়ে আনা সকল নির্যাতিত নারী, বীরমুক্তিযোদ্ধা ও বীর শহীদদের স্মরন করা হয়। পরে এক মিনিট নিরবতা পালন শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এরপর সকাল ৯ টায় ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে ফেস্টুন ও বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিকতার শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন।

এসময় অনুষ্ঠানে সভাপতি করেন, উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন।

পরে প্যারেড মাস্টার থানা পুলিশ সদস্যের  নেতৃত্বে পুলিশ, আনছার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ ও সালাম বিনিময় হয়। কুচকাওয়াজের পর ডিসপ্লে প্রদর্শিত হয়। শেষে কুচকাওয়াজ ও ডিসপ্লেতে বিজয়ী দলের মাঝে পুরুস্কার বিতরণ  করা হয়। ডিসপ্লেতে প্রথম স্হান অধিকার করেন, সোনাহাট ডিগ্রি কলেজ। অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্হিত ছিলেন, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন, তদন্ত ওসি আজাহার আলী, বাবুল আক্তার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ- সোনাহাট ডিগ্রি কলেজ, আনোয়ার হোসেন আরিফ সভাপতি- বাংলাদেশ প্রেসক্লাব ভূরুঙ্গামারী উপজেলা শাখা, আনোয়ারুল সভাপতি- ভূরুঙ্গামারী প্রেসক্লাব, সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগন, বীরমুক্তিযোদ্ধাগন, উপজেলা আওয়ামীলীগ ও আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগন,এছাড়াও দুপুরে বিভিন্ন ক্রিড়া প্রতিযোগিতা, অনুষ্ঠিত হয়।


ভূরুঙ্গামারীতে নানা আয়োজনের মধ্যদিয়ে  মহান বিজয় দিবস উদযাপিত।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here