
কলাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত মাদ্রাসার ছাত্র জুনায়েদ মারা গেছেন।
ভোর ৪ টায় ঢাকায় একটি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
শুক্রবার সন্ধ্যার পরে আনুমানিক সাতটার দিকে ঢাকাগামী মহাসড়কের রজপাড়া সিকদারবাড়ি নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মাইলফলকের ওপর পড়ে ঘটনাস্থলেই মারা গেছে মাদ্রাসা ছাত্র আবু সাঈদ (১৭)।
গুরুতর জখম হয়েছে বাইকে থাকা আরোহী জুনায়েদ (১১)। স্থানীয়রা দুজনকেই কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আবু সাঈদকে মৃত ঘোষণা করেন।
এছাড়া অচেতন জুনায়েদকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে প্রেরণ করে। পরে বরিশাল থেকে ঢাকায় নেওয়া হয়। নিহত দুজনের বাড়ি উপজেলার ধানখালী গ্রামে।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)