প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৮, ২০২৬, ৫:১২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৯, ২০২১, ৮:৫৮ পূর্বাহ্ণ
স্বপ্ন নিয়ে পথ চলা সংগঠনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ।

মোঃপারভেজ’সরকার,সিরাজগঞ্জ’সংবাদদাতাঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সরাই হাজীপুর গ্রামের আশ্রয় কেন্দ্রে বুধবার সকাল থেকে স্বপ্ন নিয়ে পথ চলা সংগঠনের উদ্যোগে ভূমিহীন শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
স্বপ্ন নিয়ে পথ চলা সংগঠনটির প্রতিষ্ঠাতা এস,এম বাহাদুর আলীর কাছে জানতে চাইলে, তিনি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, আমাদের সংগঠনটি অলাইন ভিত্তিক সংগঠন। আমরা ফেসবুকে পোষ্টের মাধ্যমে সবার কাছে আর্থিক সাহায্যে আবেদন জানায়, এগুলোর মাধ্যমে আমাদের কাছে যে টাকা গুলো আসে, সেগুলো দিয়ে সমাজে অসহায়, হতদরিদ্র, সুবিধা-বঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী সহ বিভিন্নভাবে সহযোগিতা করে থাকি। তিনি আরো বলেন, আমরা চায় এই লকডাউনে আশে-পাশে সুবিধা বঞ্চিত মানুষের পাশে সবসময় থাকতে চায়। সংগঠনটিতে আপনারাআ সহযোগিতা করেছেন বলেই সফল হয়েছি। তাই এই সংগঠনে সবার সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন, সংগঠনটির প্রতিষ্ঠাতা এস,এম বাহাদুর আলী।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)
আমাদের মেইল: dailyekusheynewsbd@gmail.com ©দৈনিক একুশে নিউজ (নিউজপেপার ও মিডিয়া কোম্পানি)