
মৌলভীবাজারের বড়লেখায় চা বাগান গুলোতে স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহারের বালাই নেই, ঝুঁকির মুখে রয়েছে হাজারো চা শ্রমিকরা। কোনো ধরনের স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহার ছাড়াই এখানে কাজ করছেন হাজার, হাজার নারী পুরুষ চা শ্রমিক, এতে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার আশষ্কা করছেন চা শ্রমিক নেতারা।

সরজেমিন গিয়ে দেখা যায়, বড়লেখা উপজেলার চা বাগান গুলোতে পুরোধমে কাজ কর্ম চলছে। দু একজনের মুখে মাস্ক থাকলে ও অধিকাংশ চা শ্রমিক মাস্ক ছাড়াই কাজ কর্ম চালিয়ে যাচ্ছেন

তাদের প্রত্যেকেই ঘা ঘেষাগেষি করে পাওি উওোলন ওজন গাড়িতে তুলে দিতে দেখা যাচ্ছে। এসব বিষয় তদারক করতে ও সংশ্লিষ্ঠ চা বাগান কর্তৃপক্ষের তেমন কুনো উদ্দ্যোগ দেখা যায় নি।
এ ব্যাপারে বড়লেখার চা বাগানের কর্মকর্তা ও কর্মচারীরা কোনো কথা বলতে অনীহা প্রকাশ করেন।
তবে চা বাগানের এক ম্যানেজমেন্ট কর্মকতা নিজের পরিচয় গোপন রেখে বলেন, সরকারী সিদ্ধান্ত মোতাবেক চা শিল্পে স্বাস্থ্যবিধি মেনেই কাজ কর্ম পরিচালিত হচ্ছে। চা বাগান বন্ধ থাকলে বড় ধরণের লোকসান গুনতে হবে।

আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)