
সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে গোয়াইনঘাট উপজেলার পাঁচ শতাধিক মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।


বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে, উপজেলা প্রশাসনিক ভবনের সামনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ট্রাক , বাস ও লেগুনা শ্রমিকদের মধ্যে ৫ শতাধিক খাদ্য সহায়তার এসব প্যাকেট বিতরণ করা হয়।
এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল -এর ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, গোয়াইনঘাট থানা, উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এরপর উপজেলা প্রশাসন, গোয়াইনঘাট -এর আয়োজনে এক আলোচনা সভা ও স্মৃতিচারণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছাঃ আফিয়া বেগম, ভাইস চেয়ারম্যান মাওঃ গোলাম আম্বিয়া কয়েছ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুলতান আলী, মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার আব্দুল হক সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। জন্মের ২৬ বছর বয়সে ঝরে যায় শেখ কামালের জীবন।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)