
জেলার বড়লেখা উপজেলার সুপরিচিত সাহিত্য ও সামাজিক সংগঠন বড়লেখা পাবলিকেশন সোসাইটির উপদেষ্টা আব্দুল আহাদ,মুহাম্মদ হানিফ পারভেজ ও তাহমিদ ইশাদ রিপনের জন্মদিন উপলক্ষে নৈশভোজের আয়োজন করা হয়।
এ উপলক্ষে রবিবার (১ জানুয়ারী) রাত ৮ ঘটিকায় বড়লেখা পাবলিকেশন সোসাইটি কর্তৃক স্হানীয় ইয়াম্মী প্যারাডাইস চাইনিজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাহতাব আল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মাতাবের সঞ্চালনায় আয়োজিত নৈশভোজ ও মিলনমেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর।
আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন,সংগঠনের আজীবন উপদেষ্টা আব্দুল আহাদ, দক্ষিনভাগ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনাম উদ্দিন,বড়লেখা সরকারি কলেজের অধ্যাপক নিয়াজ উদ্দিন,বড়লেখা নারীশিক্ষা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোশারফ হোসেন সবুজ,বড়লেখা পাবলিকেশন সোসাইটির উপদেষ্টা এম এম আতিকুর রহমান, শিক্ষক বদরুল ইসলাম,বড়লেখা পাবলিকেশন সোসাইটির উপদেষ্টা মোঃ সামছুল ইসলাম, জাকির হোসেন মাস্টার, মোহাম্মদ হানিফ পারভেজ, তাহমীদ ইশাদ রিপন প্রমূখ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন বড়লেখা পাবলিকেশন সোসাইটির কার্যকরী পরিষদের ভাইস চেয়ারম্যান আকতার হোসেন,শরিফ উদ্দিন, সহ - প্রবাসী বিষয়ক সম্পাদক হুসেন আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার হাসান রাব্বি।
পাবলিকেশন সোসাইটির চেয়ারম্যান মাহতাব আল মামুন এমন ভিন্নধর্মী আয়োজন করার জন্য অতিথিবৃন্দ নিজ নিজ অনুভূতি প্রকাশকালে সংগঠনের চেয়ারম্যান সহ সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
উল্লেখ্য যে, উপদেষ্টাদের জন্মদিন উপলক্ষে মিলনমেলা ও নৈশ্যভোজ শেষে সংগঠনের পক্ষ থেকে সহকারী প্রবাসী বিষয়ক সম্পাদক হুসেন আহমেদ কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)