
বাংলাদেশ জন্মের বীজ রোপন করা হয়েছিল ১৯৪৮ সালের ৪ জানুয়ারি; সংগঠনটির নাম বাংলাদেশ ছাত্রলীগ। জন্মদাতা: বাংলা ও বাঙালির অবিসংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
মহান ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট নির্বাচন, রাষ্ট্রভাষা বাংলার স্বীকৃতি, আইয়ুব-বিরোধী আন্দোলন, বাষট্টির শিক্ষা-আন্দোলন, ছয়দফা আন্দোলন, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ, পঁচাত্তর পরবর্তী জাতির পিতা-হত্যার নেপথ্য ও প্রকাশ্য কারিগর খুনি মোস্তাক-জিয়াবিরোধী আন্দোলন, স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন, খালেদা-নিজামীর দুঃশাসনবিরোধী আন্দোলন, ১/১১ এর সময় তথাকথিত সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অপশাসনবিরোধী আন্দোলন, দেশরত্ন শেখ হাসিনা-মুক্তি আন্দোলনসহ বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্বদানকারী প্রধান সংগঠন হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ।
দেশরত্ন শেখ হাসিনা-সৃষ্ট ডিজিটাল বাংলাদেশ নামক ক্যানভাসে বাংলাদেশ ছাত্রলীগ এর প্রত্যেকটি নেতাকর্মী প্রতিদিন এঁকে যাক প্রাযুক্তিক সাফল্য-চিত্র; শুধু এই প্রত্যাশা রইলো।
উপমহাদেশের সর্ববৃহৎ ও প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন!
শুভেচ্ছান্তে
মুহাম্মদ হানিফ পারভেজ
সাবেক সহ সম্পাদক
বাংলাদেশ ছাত্রলীগ
ও সদস্য- আহবায়ক কমিটি
বড়লেখা উপজেলা শাখা।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)