
গৌরব,ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ।
আজ ৪ঠা জানুয়ারি রোজ বুধবার সকাল ১২ টায় বাংলাদেশ ছাত্রলীগ ভালুকা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আফসানুল ইসলাম খাঁন রাফির নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা ,দোয়া ও কেক কাটার আয়োজন করা হয় হয়।
শোভাযাত্রা টি ভালুকা বাসট্যান্ড থেকে শুরু করে ভালুকার বিভিন্ন সড়ক ও মহাসড়ক পদক্ষিন করে আওয়ামী লীগ কার্যালয়ে শেষ হয়। উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন, ভালুকার মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু এমপি মহোদয়,আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কাজিম উদ্দিন আহমেদ,আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ওমর হায়াত খান নঈম ,বীর মুক্তিযোদ্ধাগন, এবং ভালুকা উপজেলা, পৌর ও ইউনিয়নের ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রমুখ।
আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া ও কেক কাটার পর এমপি মহোদয় বাংলাদেশকে স্মার্ট দেশ গড়তে ও বি এন পি রাজাকারেরা যাতে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে তার প্রতি সজাগ থাকতে বলেন।
পরিশেষে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আফসানুল ইসলাম খাঁন রাফি সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য রাজপথে থেকে লড়াই সংগ্রাম করে যেতে বলেন এবং প্রোগ্রামটি সমাপ্ত ঘোষনা করেন।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)