
শুক্রবার (৬ জানুয়ারী) সকাল সাড়ে ৯টার দিকে পটুয়াখালী-বরিশাল মহাসড়কে পটুয়াখালী সদর উপজেলার মৌকরণ ব্রিজের উপর সড়ক দুর্ঘটনায় আয়েশা বেগম নামে এক বৃদ্ধ নরী নিহত হয়েছে। মৌকরণ এলাকার মোঃ আব্দুল আজিজ খানের স্ত্রী।
স্থানীয়রা সূত্রে জানাযায়, আয়েশা বেগম লেবুখালী থেকে অটোরিকশায় মৌকরণ এলাকায় আসে। পরে ঐ এলাকায় রাস্তা পারাপারের সময় পিছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আয়শা।
পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, বাসটি উদ্ধার করা হয়েছে। এর হেলপারকে আটক করা হয়েছে, চালক পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)