
বড়লেখার বিশিষ্ট ব্যবসায়ী আলিশা মটরস এর সত্বাধীকারী জুয়েল আহমদ কে ফিনল্যান্ড, সুইজারল্যান্ড, সুইডেন ও ফ্রান্সে গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৩ জানুয়ারি) রাত ৯ টায় পৌর শহরের আলভিন রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
এ উপলক্ষ্যে বন্ধু মহলের উদ্যোগে আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলভিন রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের পরিচালক হারুনুর রশিদ বাদশা।
হানিফ মোবাইল এন্ড বিকাশ কেয়ারের সত্বাধীকারী মুহাম্মদ হানিফ পারভেজের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক পৌর কমিশনার মিজানুর রহমান, আলভিন রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের পরিচালক তারেক আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী নোমান আহমদ,রিয়া মেডিকেল হলের সত্বাধীকারী কামরুল ইসলাম চৌধুরী, শাহনাজ পোল্ট্রি এন্ড ফিডের সত্বাধীকারী ওয়াসিম আহমদ,আলভিন রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের পরিচালক আসুক আহমদ,আলী এন্টারপ্রাইজের সত্বাধীকারী কামরান আলম, অপরূপার সত্বাধীকারী তাজুল ইসলাম ও সুপ্রভাত সিলেটের পরিচালক নোমান আহমদ প্রমুখ।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)