নিউইয়র্কে গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যানের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত

আব্দুল কাদির, গোয়াইনঘাট (সিলেট):

গত সোমবার ৯ই আগস্ট ২০২১ খ্রিঃ সন্ধ্যায় জ্যাকসন হাইটের খাবার বাড়ী রেস্টুরেন্টে ঘোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদের সাথে নিউইর্য়ক প্রবাসীদের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্টিত হয় ।

বীর মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং হাছিব মামুনের পরিচালনায় অনুষ্টিত এই সভায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন ড: সিদ্দিকুর রহমান।ড: সিদ্দিকুর রহমান তাঁর বক্তব্যে নিষ্টা ও সততার সাথে উপজেলাবাসীর উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাওয়ার জন্য ফারুক আহমদকে ধন্যবাদ জ্ঞাপন করেন ।তিনি আরও উল্লেখ করেন যে ফারুক আহমদ সরকারের উন্নয়নমূলক কার্যক্রমের যথাযত বাস্তবায়নে বলিষ্ট ভূমিকা পালন করবেন আমরা প্রবাসীরা যাতে তাঁর জন্য গর্ব করতে পারি ।ফারুক আহমদ তাঁর বক্তব্যের শুরুতেই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং প্রবাসী ভাইবোনদের সার্বিক সহযোগীতার কথা কৃতজ্ঞতার সাথে স্মরন করেন , তাকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগীতার করার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন । তিনি তাঁর উপজেলা সহ সমস্ত বাংলাদেশে বর্তমান সরকার যেভাবে উন্নয়নের মহাযজ্ঞ চালাচ্ছেন এইভাবে চলতে থাকলে আগামী দশ বৎসরের মধ্যে বাংলাদেশ একটি উন্নত দেশ হিসাবে বিশ্ব দরবারে মাথা উচ্চু করে দাঁড়াবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।জনাব ফারুক তার বক্তব্যে আরও উল্লেখ করেন যে নির্বাচনকালীন সময়ে জনগনকে দেওয়া ওয়াদা গুলি বাস্তবায়নে তিনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ।এই প্রসঙ্গে তার নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপের বিস্তারিত তিনি বক্তব্যে তুলে ধরেন ।

সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জালাবাদের সাবেক সভাপতি বদরুল খান ,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি সামছুদ্দিন আজাদ , লুৎফুর করিম . জাতীয় পার্টির সভাপতি আব্দুর রহমান ও সাধারন সম্পাদক আবু তালেব চান্দু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান.প্রবাসী কল্যান সম্পাদক সোলেমান আলী , কৃষি বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান ,ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক জাহাঙ্গীর হোসেন । যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শাহানা রহমান, সামছুল আবেদীন , নুরুল আফসার সেন্টু , আলী হুসেন গজনবী ।নিউইর্য়ক স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আতিকুল ইসলাম , এবং উপদেষ্টা কফিল চৌধুরী । মহানগর আওয়ামী লীগের সম্পাদক ইমদাদ চৌধুরী । কানেকটিকা স্টেট আওয়ামী লীগের সাধারন সম্পাদক হুমায়ুন চৌধুরী ।মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি সাইফুল ইসলাম, আলমগীর হুসেন । গ্রেটার জন্তিয়া ফাউন্ডেশনে সভাপতি মাওলানা রশিদ আহমদ ।বঙ্গবন্ধু আইন জীবি পরিষদের সভাপতি এড. মুর্শেদা জামান ।আওয়ামী লীগ নেতা শ্যামল কান্তি চন্দ্র , ফখর উদ্দিন ,শাহাদত হোসেন ,গৌছ খাঁন । স্বেচ্ছাসেবক লীগের সাবেক উপ আন্তর্জাতিক সম্পাদক সাখাওৎ বিশ্বাস, বর্তমান উপ আন্তর্জাতিক সম্পাদক গাজী ওয়াহিদুজ্জামান লিটন, যুগ্ন সাধারন সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়া । যুক্তরাষ্ট্র য়ুবলীগ নেতা শাহ সেলিম ও জামাল হুসেন ।ছাত্র লীগের সাবেক সভাপতি জেড় এ জয় সাধারন সম্পাদক জাহাঙ্গীর মিয়া ।সভায় আরও উপস্হিত ছিলেন সেলিনা আজাদ , রওশন আরা বেগম ,সাগর শানু , ফারুক লস্কর ,আনোয়ার হোসেন ,আবুল হাসেম ,মুজিবুর রহমান, তামিম হুসেন প্রমুখ । পরিশেষে পনেরো আগষ্টে নিহত জাতীর জনক বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকলের রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতীর কল্যান কামনা করে মাওলানা রশিদ আহমদের দোয়া পরিচালনার মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষনা হয় ।


নিউইয়র্কে গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যানের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles