
বাংলাদেশের বৃহৎ ব্লাড সংগঠন, খিদমাহ ব্লাড ব্যাংক এর ৫ম বর্ষপূর্তি উপলক্ষে বিয়ানীবাজার উপজেলা শাখা কর্তৃক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


শুক্রবার(১৩আগষ্ট) বাদ আছর বিয়ানীবাজারের একটি অভিজাত হোটেলে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন খিদমাহ ব্লাড ব্যাংক এর পরিচালক আবিদ হোসেন খাঁন, সহ:পরিচালক হোসাইন আহমদ ও শরিফুল ইসলাম।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন খিদমাহ ব্লাড ব্যাংক এর প্রচার সম্পাদক মুশফাকুর রহমান, কোষাধ্যক্ষ আহমদ দিয়ান, সহ:কোষাধ্যক্ষ শাহরিয়ার রহমান ও নির্বাহী সদস্য আল ফরিদী।
উক্ত দোয়া ও আলোচনা সভায় মানুষকে রক্ত দানের পাশাপাশি বিভিন্ন সেবামূলক কার্যক্রমেও কিভাবে কাজ করা যায় সেই বিষয়ে তাগিদ দেয়া হয়েছে।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)