
সিলেটের জৈন্তাপুর থেকে ১ লাখ ৫ হাজার পিস আমদানিকৃত নিষিদ্ধ শেখ নাসির বিড়িসহ রফিক (২২) নামের একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।


গ্রেফতারকৃত রফিক জৈন্তাপুর থানার হেমু মাঝপাড়া এলাকার মৃত সোনা মিয়ার ছেলে। এসময় চোরাচালান পরিবহন করা নোহা মাইক্রোবাসটিও জব্দ করে পুলিশ।
মঙ্গলবার (১৭ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে জৈন্তাপুরের সিলেট তামাবিল- মহাসড়কের ঠাকুরের মাটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান। তিনি জানান, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)