
প্রশাসনের গুরুত্বপূর্ণ দপ্তরে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের সরিয়ে দেওয়াসহ ৬ দফা দাবি আদায়ে আল্টিমেটাম দিয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার এসোসিয়েশন। আগামী ৩০ শে জানুয়ারীর মধ্যে দাবি আদায় না হলে সকল কর্মকর্তাগণ কর্মবিরতি অবস্থান ধর্মঘটসহ সকল কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ সাইদুর রহমানও সাধারণ সম্পাদক মোঃ ওয়াজকুরুনী স্বাক্ষরিত আল্টিমেটামের কপি রেজিস্ট্রারের কাছে হস্তান্তর করেন। দাবি গুলোর মধ্য মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে লক্ষ্যে অত্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের গুরুত্বপূর্ণ দপ্তরের কর্মরত যাদের মধ্যে দুর্নীতির অভিযোগ আছে তাদের প্রশাসনের বাহিরে বদলি করা। অভিন্ন নীতিমালা প্রণয়নে আপডেট কমিটি রিপোর্ট ২৩ শে জানুয়ারি অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের সভায় অনুমোদন করা। সকল কর্মকর্তাদের সহকারী রেজিস্ট্রার পদের স্কেল ষষ্ঠ গ্রেড এবং ডেপুটি রেজিস্ট্রার পদের স্কেল চতুর্থ গ্রেডে উন্নিত করা। অর্গানোগ্রাম কমিটিতে অফিসার্স এসোসিয়েশনের প্রতিনিধি রাখা।
প্রতি অর্থবছরে ৩টি বাছাই বোর্ড এবং ৩টি রিজেন্ট বোর্ডের সভা আহবান করা প্রমুখ। বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সাইদুর রহমান বলেন, ৬দফা দাবি আদায়ের লক্ষে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত কপি পেশ করেছি আগামী ৩০ শে জানুয়ারীর মধ্যে দাবি আদায় না হলে সকল কর্মকর্তাগন কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করব।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)