
আজ শুক্রবার সকাল দশটার সময় যশোর কেন্দ্রীয় প্রেসক্লাবের সামনে তরুন্যের ৭ দফা দাবিতে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে মানববন্ধনে। যশোর জেলা যুব অধিকার পরিষদের পক্ষ থেকে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয,৭ দফা দাবিতে তরুণরা বলেন, কর্মসংস্থান কে মৌলিক অধিকার হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, প্রতিবছর ২৫ লাখ কর্মসংস্থান তৈরি করতে হবে।
চাহিদা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা করতে হবে। আবেদন ফি ঘুষ প্রভাবশালী রেফারেন্স জামানত বয়স সীমা মুক্ত চাকরির ব্যবস্থা করতে হবে। ইউনিয়ন ভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে স্থানীয় উপাদান উপযোগী জনশক্তি তৈরি করতে হবে। শিক্ষা বা প্রশিক্ষণ সার্টিফিকেটের জামানতের সুদবিহীন ঋণ প্রদান করতে হবে কর্ম ও ঋণ আওতার বাইরে সকলের জন্য বেকার ভাতা দিতে হবে। শিক্ষিত প্রতিবন্ধী যোগ্যতা অনুসারে শতভাগ চাকরি নিশ্চিত করতে হবে অশিক্ষিত অসহায় প্রতিবন্ধীদের স্বাভাবিক জীবন ধারনের জন্য উপযুক্ত বরাদ্দ দিতে হবে। জনশক্তি রপ্তানি ক্ষেত্রে সরকারিভাবে প্রশিক্ষণ পরি শিক্ষিতদের রাষ্ট্রীয় অর্থায়নে বিদেশ প্রেরণ বিদেশ প্রেরণের সকল শর্তে গুরুত্বপূর্ণ নাগরিক ভিআইপি হিসেবে স্বীকৃতি যেতে হবে ।
এ সময় উপস্থিত ছিলেন, যশোর জেলার যুব অধিকার পরিষদের সভাপতি মাসুম বিল্লাহ, সহ-সভাপতি শেখ রাসেল , সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ হুমায়ূন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাশেদ, সহ-সাংগঠনিক শাওয়ান হোসেন অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার মুহিন পার্ভেজ, শ্রম ও কর্মসংস্থান সম্পাদক আজমীর হোসেন, জি এম রাজ গণ-অধিকার পরিষদ আরিফুল ইসলাম গণঅধিকার পরিষদ সহ আরো অনেকে
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)