
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৬ নং ফতেপুর ইউনিয়নের চলতি আমন মৌসুমের নমুনা শস্য কর্তন করা হয়েছে।


আজ বুধবার (১৮ আগস্ট ২০২১) বেলা ১ টার দিকে উপজেলার ৬নং ফতেপুর ইউনিয়নে রাতারগুল এলাকায় কৃষক ময়বুর রহমানের জমিতে রোপণ করা ৪৮ জাতের ফসল কর্তন করা হয়।নির্ধারিত মাপের নমুনা শস্য কর্তন করে মাঠেই মাড়াই-ঝাড়াই করে ফলন রেকর্ড করা হয়। এতে বিঘা প্রতি ২০ মন ফলন পাওয়া যায়।
কর্মকর্তাগন নিজ হাতে সকল কার্যক্রম করে কৃষকদের হাতে কলমে শিখিয়ে দেবার চেষ্টা করেন।ফলশ্রুতিতে কৃষকগন গুরুত্বের সাথে শিখেন ও কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানান।
৪৮ জাতের ধান কর্তনের উদ্বোধন করেন, গোয়াইনঘাট উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আবিদ আব্দুল্লাহ, উপজেলাস্থ উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিনহাজ হোসেন কামরান,কৃষক ইসমাইল হোসেন,মহিবুর রহমান,সালেহ আহমদ,ইসলাম আলী এবং উপস্থিত ছিলেন স্থানীয় কৃষকরা
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)