
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচীর আওতায় শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিট মিরসরাইয়ে দুই মাস ব্যাপি ধারাবাহিক কর্মসূচী হাতে নিয়েছেন।
তিনি দীর্ঘদিন যাবৎ মিরসরাইয়ের অসহায় মানুষের সেবা করে এবং বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহন করে ইতিমধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
তার ধারাবাহিকতায় শুক্রবার সকাল ১১ টায় উপজেলার ৮ নং দুর্গাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে প্রায় হাজার খানেক কম্বল বিতরণ করেন তিনি।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)