
আজ পটুয়াখালী জেলা প্রেসক্লাবের হলরুমে দৈনিক সাথী সম্পাদক ও ক্লাবের সভাপতি আনোয়ার হোসেনের আয়োজনে পটুয়াখালী থেকে বহুল প্রচারিত স্থানীয় দৈনিক সাথী'র ৩১তম বর্ষে পদার্পণ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিজানুর রহমান, জেলা আওয়ামিলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও শহর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এড তারিকুজ্জামান মনি, দৈনিক সাথী সম্পাদক ও পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ, সহ সভাপতি উপাধক্ষ্য জসীম উদ্দিনসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।
অনুষ্ঠান শেষে সম্মানিত অতিথি ও গণমাধ্যম কর্মীদের সম্মানে বাঙ্গালী সংস্কৃতির ঐতিহ্যবাহী খাবার হাসের গোশত রান্না ও রুটি মিষপরিবেশন করা হয়।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)