
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমেদের জন্মদিন পালন করা হয়েছে। বড়লেখা পৌরসভা মিলনায়তনে জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।
উপজেলা সেচ্ছাসেবকলীগ কর্তৃক আয়োজিত উপজেলা চেয়ারম্যান সোহেব আহমেদের জন্মদিন পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, মুক্তিযোদ্ধা ডেপুটি কামান্ডার আব্দুল হান্নান, আওয়ামীলীগের অর্থ সম্পাদক ছয়দুল ইসলাম স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিল্লুর রহমান সাধারন সম্পাদক ফরহাদ আহমদ পৌর যুবলীগের সভাপতি নুমান আহমদ সদর যুবলীগের সভাপতি জালাল আহমদ কমিশনার রেহান পারভেজ রিপন প্রভাষক হাসান আহমদ কুয়েত আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল আজিজ জেলা ছাত্রলীগের সহ সভাপতি সুমন আহমদ ছাত্রলীগের সভাপতি ইমরান হুসেন সাধারন সম্পাদক জুনেদ আহমদ পৌর ছাত্রলীগের সভাপতি আলি হুসেন প্রমূখ।
এছাড়াও উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জন্মদিনের কেক কর্তন করে উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদকে উপস্থিত রাজনৈতকি সহকর্মী ও শুভাকাঙ্খিরা খাইয়ে দেন। এর আগে পৌর মিলনায়তনে উপস্থিত হয়ে ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান রাজনৈতিক নেতাকর্মী ও শুভার্থীরা। তিনি জন্মদিনে দেশ ও জাতির কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, মানুষের কল্যাণে কাজ করে অবশিষ্ট জীবনকে আরও সার্থকভাবে রচিত করতে চাই। আর্থ সামাজিক উন্নয়নে আমাদের এখনো অনেক কাজ বাকি আছে। তিনি আধুনিক বাংলাদেশের রূপকার জননেত্রি শেখ হাসিনার সকল উন্নয়ন কাজে দেশ-বিদেশের সবাইকে আন্তরিকভাবে সহযোগিতা করার আহবান জানান।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)