
বিয়ানীবাজার সুপাতলস্ত ওসমানী স্টেডিয়াম মাঠে শিল্প ও বাণিজ্য মেলা ২০২৩ এর শুভ উদ্বোধন হয়েছে। রবিবার ৫ ফেব্রুয়ারি পৌরসভার মেয়র ফারুকুল হক এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে কুটির শিল্প সংরক্ষণ সমিতির সভাপতি মুজিবুর রহমান বিপ্লবের সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক মিলাদ মোঃ জয়নুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র ফারুকুল হক,বিশেষ অতিথি বক্তব্য রাখেন বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের সাবেক সদস্য নজরুল ইসলাম,বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান,বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন,শিক্ষক ফয়জুল হক,৮নং ওয়ার্ড কাউন্সিলর এনাম হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ক্রেতা ও দর্শনার্থীদের নজর কাড়তে মেলার অভ্যন্তরে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন পানির ফুয়ারা। মেলায় রয়েছে দেশি-বিদেশি পণ্যের স্টলসহ মহিলাদের কসমেটিকস পন্যের স্টল,বিভিন্ন ধরনের আচারের স্টল,দেশি বিদেশি কাপড়,সাল এবং বিভিন্ন ডিজাইনের পুরুষ-মহিলাদের জুতার স্টল। এছাড়াও এই মেলায় রয়েছে বাচ্চাদের বিনোদনের খেলনা সামগ্রী সহ ইত্যাদি পন্যসমূহ।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)