
রবিবার ১২ফেব্রুয়ারি নড়াইল সদর দলিল লেখক সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন-২০২৩ সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দোয়াত কলম প্রতিক নিয়ে নির্বাচিত হয়েছেন শেখ শাহিনুর রহমান তাহার প্রাপ্তভোট ৯৮ ।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো:আরমান আলী ইলিশ মাছ প্রতিক নিয়ে পেয়েছেন ৬৭ ভোট এপদে মোট ৪জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
সাধারণ সম্পাদক পদে আনারস প্রতিক নিয়ে নির্বাচিত হয়েছেন মো:আনিসুর রহমান তার প্রাপ্ত ভোট ১২৭,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ রফিকুল ইসলাম চশমা প্রতিক নিয়ে ১০৩ ভোট পেয়েছেন ।
সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন গোলাপ ফুল প্রতিকে মো: ফারুক হোসেন তাহার প্রাপ্ত ভোট ১২৪, এপদে ২ জন প্রার্থী প্রতিদন্দিতা করেন। নির্বাচন পরিচালনা করেন সৈয়দ মোস্তাক আলী সভাপতি নির্বাচন কমিটি,মোঃআলমগীর হোসেন সদস্য নির্বাচন কমিটি,মোঃ মশিউর রহমান সদস্য নির্বাচন কমিটি। শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)