
লালমোহনে পথ রোধ করে মারপিট ও ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে উপজেলার লাঙ্গলখালী এলাকার মডেল মাদ্রাসার সমনে মঙ্গলবার সন্ধায় এঘটনা ঘটে।
জানাযায়, লালমোহন উপজেলার কালমা ইউনিয়ন বালুরচর ৬ নং ওয়ার্ড ফরাজী বাড়ির নজির আহাম্মদ এর ছেলে মোঃ আব্দুল মন্নান লাঙ্গলখালী এলাকায় ছিদ্দক হায়দারের ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করে সন্ধায় বাড়িতে আসার পথে মডেল মাদ্রাসার সামনে আসলে তার পথ রোধ করে লোহার রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারপিট করে,কালু,শাকিল,গাজী,সহ একদল সন্ত্রাসী বাহিনী হামলা করে পরে তার সাথে থাকা গরু বিক্রির নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। মারপিটের সময় একপর্যায়ে মন্নান ডাকচিৎকার করলে স্থানীয় লোকজন এসে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করেন।
আঃ মন্নান অভিযোগ করে জানান, হামলাকারীরা একই বড়ির লোক তারা তার জমিজমা জোরপূর্বক ভাবে ভোগ দখল করে রেখেছে। এর মধ্যে মন্নান তার বোনের থেকে ১২ শতাংশ ও তার মায়ের থেকে ২০ শতাংশ জমি খরিদ করে সে জমিও তারা দখল দেয়না। এলাকায় বিচার ফয়সালার কথা বললে তারা হাজির হয়না। এখন আবার পথ রোধ করে মারপিট ও নগদ ৫০ হাজার টকা ছিনিয়ে নেয়।
আহত মন্নান লালমোহন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। তিনি এ ঘটনায় ন্যায় বিচার দাবি করেন। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে ৷
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)