
আব্দুল কাদির,গোয়াইনঘাট(সিলেট) প্রতিনিধি:
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি আওয়ামীলীগ জীবত আছে মন্তব্য করে বলেন, জনগণ বঙ্গবন্ধুকে ভালোবাসে। বঙ্গবন্ধু দেশের মানুষের কথা ভেবেছেন। জনগণ দেখছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও দেশের মানুষের জন্য কি করছেন। এটা বলা লাগে না। একের পর এক উন্নয়নের ফলে দেশ এগিয়ে যাচ্ছে। তাই বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

মন্ত্রী করোনা মহামারী উল্লেখ করে বলেন, আপনারা জানেন ইতোমধ্যে শেখ হাসিনার সরকার সকলকে ভ্যাক্সিনের আওতায় নিয়ে এসেছেন।
আওয়ামীলীগ হচ্ছে উপমহাদেশের একটি বৃহৎ সংগঠন। আওয়ামীলীগের কারণে দেশ আজ উন্নয়নের পথে যাচ্ছে। সরকারের পাশাপাশি উন্নয়নের এই ধারাবাহিকতা ধরে রাখার দায়িত্ব সকল নেতাকর্মীর।
দলীয় কর্মীদের উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, সংগঠন শক্তিশালী থাকলে আগামী ৫০ বছরেও আওয়ামী লীগের পরিবর্তন আনার কোন স্কোপ থাকবে না। তাই আগামী নির্বাচনে সংগঠনকে আরোও শক্তিশালী করতে সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে গোয়াইনঘাট উপজেলার উন্নয়নমূলক কর্মকান্ডসহ সার্বিক বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় কালে সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি প্রধান অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ আওয়ামীলীগ গোয়াইনঘাট উপজেলা সভাপতি মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল আলী মাস্টারের পরিচালনায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওঃ গোলাম আম্বিয়া কয়েছের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, পূর্ব জাফলং ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সদস্য লুৎফুর রহমান লেবু, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আসলম।
এর আগে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময়কালে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) এ. কে. এম. নূর হোসেন নির্ঝর, কৃষি কর্মকর্তা মোঃ সুলতান আলী, স্বাস্থ্য কর্মকর্তা ডা. রেহান উদ্দিন, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, থানার ওসি পরিমল চন্দ্র দেব প্রমুখ।
উপজেলা পরিষদের হলরুমে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এম. নিজাম উদ্দিন, যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন, আহমেদ মোস্তাকিন, যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক ও ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছয়ফুল আলম আবুল ও লেঙ্গুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ প্রমুক।
শনিবার দিনব্যাপী গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের উদ্বোধন, পরিদর্শন, ভিত্তিপ্রস্তর স্থাপন সহ গোয়াইন নদীতে মাছের পোনা অবমুক্ত করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এমপি।





