বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

0
96

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

২১ ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙালি জাতির জন্য এই দিবসটি হচ্ছে চরম শোক ও বেদনার, অন্যদিকে মায়ের ভাষা বাংলার অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত।

প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশসহ সারাবিশ্বে ভাষা শহীদদের স্মরণে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।

মৌলভীবাজার জেলার বড়লেখায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস পালন করেছে ইন্টারন্যাশনাল স্কুল বড়লেখা।

এ উপলক্ষে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) স্কুল প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ বেদীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

স্কুলের প্রধান শিক্ষক মইনুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষক লোকনাথ পালের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুল পরিচালনা পর্ষদের পরিচালক মোঃ কবির হোসেন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের ব্যবস্হাপনা পরিচালক তপন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন প্রাক্তন শিক্ষক রানা কান্ত চন্দ,অভিভাবক জাহিদ হাসান জাবেদ প্রমূখ।

মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা শেষে সকল ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করেন শিক্ষক ও পরিচালক এমাদ উদ্দিন, এছাড়াও স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সুধীজন উপস্থিত ছিলেন।


বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here