
পটুয়াখালীর দুমকি উপজেলার বাশবুনিয়া বেগম মেহেরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তন বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার সময় বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক মোঃ নেছার উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আজমাত গ্রুপের চেয়ারম্যান ডঃ মোঃআতাহার উদ্দিন, সাবেক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা মিসেস আমাতুর রহিম, সমাজসেবক মোঃ খবির হাওলাদার, অধ্যক্ষ মোঃ জামাল হোসেন, প্রধান শিক্ষকসমিতির সাধারন সম্পাদক আঃ জব্বার হাওলদার, প্রকৌশলী মোঃ কামাল হোসেন ও মোঃ জসিমউদ্দিন সহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)