
নাটোরের গুরুদাসপুরে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭মার্চ) সকাল ১০ টায় ইউএনও শ্রাাবণী রায় এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। এর পূর্বে উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার লিপি, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল, গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মতিন, কৃষকলীগের বর্ষিয়ান রাজনীতিবিদ আব্দুল আজিজ সরকার, বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন , বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)