
নড়াইলের লোহাগড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ৮ মার্চ বুধবার বেলা এগারোটায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে পরিষদ চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দিবসটির সূচনা হয়।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আক্তার, তথ্য আপা রুমানা শারমিন। এ সময় মহিলা বিষয়ক দপ্তরের কর্মকর্তা এবং কর্মজীবি নারী ও প্রশিক্ষণর্থী নারীরা উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক নারী দিবসের তারিখ: প্রতি বছর ৮ মার্চ পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস। সারা পৃথিবী জুড়েই এই দিনটি পালন করা হয়।
আন্তর্জাতিক নারী দিবসের গুরুত্ব: লিঙ্গবৈষম্য দূর করার জন্য এই দিনটি পালিত হয়।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)