
নড়াইলের লোহাগড়ায় উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ মফিজুল হক,সহঃ কমান্ডার ত্রাণ ও (সমাজকল্যাণ) বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুন্সি তবিবুর রহমান, কার্যকারী সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ মাছেম জমাদ্দার সহ লোহাগড়া উপজেলা কমান্ডের অধীন শহীদ মুক্তিযোদ্ধা ও মৃত্যু মুক্তিযোদ্ধাদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লোহাগড়া উপজেলা কমান্ডের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ১১ মার্চ শনিবার বেলা ১১টায় এ দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বপ্রাপ্ত সভাপতি মো আজগর আলীর সভাপতিত্বে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযুদ্ধের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এমএম গোলাম কবির, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হামিদ এর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য জেলার সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শামসুল আলম কচি, ভারপ্রাপ্ত কর্মকর্তা লোহাগড়া থানা মোঃ নাসির উদ্দীন, মুক্তিযোদ্ধার সন্তান বিশিষ্ট সংগঠক কবি সৈয়দ খায়রুল আলম সহ বিভিন্ন ইউনিয়নের কমান্ডার, ডেপুটি কমান্ডার সহ বীর মুক্তিযোদ্ধারা এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)