
রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের দাম আরও চড়া । সবচেয়ে বেশি ভোগান্তি পড়েছে নিম্ন মধ্যবিত্ত শ্রেণির মানুষের। আর কিছু দিন পর শুরু হবে রমজান মাস। রোজার আগে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য থাকে লাগামহীন। অথচ প্রতিবারই রমজান এলে সরকারের সংশ্লিষ্টরা সাধারণ মানুষকে আশ্বস্ত করেন। বলা হয়, রমজানে পণ্যের দাম নিয়ন্ত্রণে কঠোরভাবে বাজার পর্যবেক্ষণ করা হবে। বলা হয়, রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা হবে। কিন্তু বাস্তবতা তথৈবচ। আদতে হয় না এসবের কোনোকিছুই। ঘটে না আশ্বাসের প্রতিফলনও।
এবারও দুয়ারে কড়া নাড়ছে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। এরই মধ্যে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও একটু একটু করে আরও বাড়তে শুরু করেছে। শেষ পর্যন্ত আকাশ ছোঁয়া এ দাম কোথায় গিয়ে থামে, তা নিয়েই এখন দরিদ্র ও নিম্ন বিত্তের মানুষের যত চিন্তা।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)