
আজ ১৯/০৩/২০২৩ ইং রোজ রবিবার সকাল ১০ ঘটিকা হইতে দীঘিনালা উপজেলা মাল্টিপারপাস কমিউনিটি সেন্টারে অত্র সংগঠনের সম্মানিত সভাপতি, মাওলানা এম এ জামালুল হাসান জামীল সাহেব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন ও প্রচার সম্পাদক মাওলানা কাউছার আজিজীর সঞ্চালনায় পবিত্র মাহে রমজানের তাৎপর্য এবং ফজিলত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান, জনাব আলহাজ্ব মোঃ কাশেম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার, জনাব মোঃ আরাফাতুল আলম বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, দীঘিনালা থানার সাব ইনস্পেক্টর জনাব মুহাম্মদ সাখাওয়াত হোসেন,অত্র সংগঠনের উপদেষ্টা শেখ মুহাম্মদ বাহার উল্লাহ, মাওলানা মুহাম্মদ ইলিয়াস, মাওলানা মুহাম্মদ নুরুল আবসার নদভী প্রমুখ।
সেমিনারে দীঘিনালা উপজেলার বিভিন্ন মসজিদে সম্মানিত ইমাম সাহেব ও মুয়াজ্জিন গণ বক্তব্য রাখেন। বক্তাগণ বলেন, দীঘিনালা উপজেলা ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদ বর্তমান সময়ের জন্য অত্যান্ত প্রয়োজনীয় একটি সংগঠন, এই সংগঠনের মাধ্যমে অত্র উপজেলার সকল ইমামগণ একটি শক্তিতে রুপান্তরিত হবে, অন্যায় অপসংস্কৃতি দুরিবিত করাসহ সকল ইমাম মুয়াজ্জিনদের উপর কোন রকম নির্যাতন হলে সংগবদ্ধ ভাবে অত্র সংগঠন ভুমিকা রাখবে বলেও বক্তাগণ আলোচনা করেন।
সাথে সাথে সকল ইমামগণের মাধ্যমে সুন্দর একটি সমাজ বিনির্মানে ভুমিকা রাখার জন্য সকল ইমামের প্রতি আহ্বান জানিয়ে সভাপতি সাহেব সেমিনারের সমাপ্তি ও দোয়া পরিচালনা করেন।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)