
“মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা” এই স্লোগানে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সোনাহারে গোবিন্দ আইডিয়াল কিন্ডার গার্ডেন ও মাধ্যমিক বিদ্যালয়ের ২০২২ সালে এসএসসি পরীক্ষায় A+ অর্জনকারী ৪৫জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে গোবিন্দ আইডিয়াল কিন্ডার গার্ডেন ও মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে সোনাহার উচ্চ বিদ্যালয়ের মাঠে সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ জহুরুল ইসলাম জেলা প্রশাসক পঞ্চগড়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী গোবিন্দ চন্দ্র রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন, জনাব মোঃ আবু জাফর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) রংপুর বিভাগ, রংপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল মালেক চিশতি চেয়ারম্যান দেবীগঞ্জ উপজেলা পরিষদ দেবীগঞ্জ পঞ্চগড়। জনাব মোঃআবু হেনা মোস্তফা কামাল বিদ্যালয় পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড দিনাজপুর। জনাব গোলাম ফেরদৌস উপজেলা নির্বাহী অফিসার দেবীগঞ্জ,পঞ্চগড়। জনাব মোঃ শাহীন আকতার জেলা শিক্ষা অফিসার পঞ্চগড়।জনাব অনিরুদ্ধ কুমার রায় উপ পরিচালক জেলা সময় সেবাসেবা কার্য়ালয় পঞ্চগড়। জনাব মোঃ জামাল হোসেন,অফিসার ইনচার্জ দেবীগঞ্জ থানা। জনাব মোঃ সলিমুল্লাহ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবীগঞ্জ। জবাব মোঃ শামসুল আলম,উপজেলা শিক্ষা অফিসার দেবীগঞ্জ পঞ্চগড়। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার। এছাড়া ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ শিক্ষক শিক্ষিকাবৃন্দ সহ শতাধিক মায়েরা উপস্থিত ছিলেন। পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মামনা ক্রেস তুলে দেন অতিথিবৃন্দ।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)