
সংঘাত নয়, শান্তির বাংলাদেশ চাই এই শ্লোগানে কালিগঞ্জে উপজেলায় অনুষ্ঠিত হয়েছে কালিগঞ্জ উপজেলা সকল রাজনৈতিক দলের উপস্থিতিতে সম্প্রীতির সমাবেশ। পিস ফ্যাসিলিটেটর কালিগঞ্জ এর আয়োজনে ও মাল্টিস্টেইক হোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস এন্ড স্ট্যাবিটিলিটি''র সহযোগিতায় বুধবার (২২ মার্চ) বেলা ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাবে কালিগঞ্জ পিএফজি গ্রুপের সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা সমন্বয়কারী সুকুমার দাশ বাচ্চু'র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ'লীগের সিনিঃ সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, প্রধান আলোচক ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক সজল মুখার্জি উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ডাক্তার শফিকুল ইসলাম বাবু, উপজেলা জাতীয় পাটির সভাপতি মাহবুবর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ হাবিব ফেরদৌস শিমুল, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এ্যাবাসেডর এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা জাতীয় পাটির যুগ্ম সম্পাদক নাসির উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কাজী আব্দুর রহমান বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চাম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন উপজেলা ঈমাম সমিতির সভাপতি হাফেজ মাওঃ আব্দুল গফুর, সাধারণ সম্পাদক মাওঃ আশরাফুল ইসলাম আজিজী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি রনজিত সরকার উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ঈলাদেবী মল্লিক, গৌড়পদ দাস উপজেলা যুবদলের আহবায়ক শেখ আলাউদ্দীন সোহেল, উপজেলা আ'লীগের প্রচার সম্পাদক কাজী আব্দুর রহমান, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি নুর ইসলাম, জাতীয় শ্রমিকলীগের উপজেলা কমিটির সেক্রেটারী আব্দুস সুবর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী সোহেল প্রমুখ।
সমাবেশে কালীগঞ্জ উপজেল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে উত্তরীয় পরিয়ে সম্প্রীতি শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। সম্প্রীতি সমাবেশে আগামীতে সুন্দর কালিগঞ্জ উপজেলা গড়ার প্রত্যয় একটি গণস্বাক্ষর করা হয় অনুষ্ঠানে জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুজন নেতৃবৃন্দ, এনজি প্রতিনিধি, শিল্পী ও সুধীবৃন্দ সহ উপজেলা পি এফ জি গ্রুপের সকল সদস্যরা উপস্থিত ছিলেন ।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)