
বাঙালি জাতির হাজার বছরের ইতিহাস সবচেয়ে গৌরবোজ্জ্বল অর্জন বাংলাদেশের ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস । ১৯৭১ সালের এই দিন এসেছিল বলেই বাংলাদেশের মানুষ পেয়েছে লাল সবুজের সমারোহ জাতীয় পতাকা, বুকভরে গাওয়ার মতো জাতীয় সংগীত, পেয়েছে বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর অধিকার। পেয়েছে জাতীয় জীবনের সর্বক্ষেত্রে এগিয়ে যাওয়ার আত্মশক্তি।
আজ রবিবার ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন স্বাধীনতার ডাক, দিয়েছিলেন সর্বশক্তি দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিরোধ করার নির্দেশ। জানিয়েছিলেন চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান। এরপরে ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।
প্রতি বছরের ন্যায় এই বছরেও ২৬ শে মার্চকে কেন্দ্র করে বাংলাদেশের সকল স্তরে এবং সকল উপজেলায় ও ইউনিয়নে দিবসটি অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে উদ্যাপিত হচ্ছে। তার ধারাবাহিকতায় আজ ২৬ শে মার্চকে উপলক্ষ করে নাইক্ষ্যংছড়ি উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শান্তি পূর্ণ ও সর্বোচ্চ মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন, নাইক্ষ্যংছড়ি থানা, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন নাইক্ষ্যংছড়ি উপজেলা স্তরে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এর পর পরে নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমেদ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে সকলে যোগ দেন সকলে ।
উক্ত অনুষ্ঠান বেলুন সহ লিফলেটের মাধ্যমে উক্ত অনুষ্টান উদ্বোধন করেন। উদ্বোধনের শেষে সকলে জাতীয় সংগীত পরিবেশন করে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন। জাতীয় পতাকা ও লিফলেট উত্তলন করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ মহোদয়। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার বাবু রোমেন শর্মা। নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ বাবু টান্টু স্বাহা। এর পর পরে অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি কুচকাওয়াজের নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমেদ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ পরিদর্শন করেন। কুচকাওয়াজ মাঠ পরিদর্শন শেষে বক্তব্য রাখেন।
এর পরে ২৬ শে মার্চ উপলক্ষে প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ মহোদয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাইক্ষংছড়ি উপজেলা নির্বাহী অফিসার বাবু রোমেন শর্মা। প্রধান অতিথি ও বিশেষ অতিথির বক্তব্য শেষে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে অংশ গ্রহণ করেন বাংলাদেশ পুলিশ নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখা,আনসার বাহিনী, হাজী এম এ কালাম সরকারি কলেজ,নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমেদ সরকারি উচ্চ বিদ্যালয়, নাইক্ষ্যংছড়ি মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়,মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট সহ বিভিন্ন প্রাইমারি প্রাথমিক বিদ্যালয়।
কুচকাওয়াজ শেষে শুরু হয় ২৬ শে মার্চ মহান স্বাধীনতার ডিসপ্লে ও নাচ। ডিসপ্লেতে ও নাচে অংশ নেন নাইক্ষংছড়ি ছালেহ আহমেদ সরকারি উচ্চ বিদ্যালয়, নাইক্ষ্যংছড়ি মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়। ডিসপ্লে ও নাচ শেষে বিভিন্ন ধরনের খেলা ধুলা ও বিভিন্ন ধরনের প্রতিযোগিতা এবং আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠান শেষ হয় ও আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সহ পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)