
বাংলাদেশ ক্রিকেটের এই মূহুর্তে অন্যতম নির্ভরযোগ্য অপেনার লিটন কুমার দাস। ক্যারিয়ারের খারাপ সময় পেরিয়ে এই মূহুর্তে তিনি সেরা ছন্দে আছেন। গত ২ বছর তার ক্যারিয়ারের সেরা সময়। আজকে আয়ারল্যান্ডের সাথে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নেমে ৩ ছয়, ৪ চারের মাধ্যমে ২০৪ স্টাইকরেটে ২৩ বলে ৪৭ রান করেন। এই রানের মাধ্যমে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে লিটন দাস ১৫০০ রানের মাইলফলক স্পর্শ করেন। স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৫০০ রানের ক্লাবে পৌছাতে লিটন সময় নেই ৬৮ ম্যাচ। যা বাংলাদেশী ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম।
এর আগে ১৫০০ রান করা ব্যাটাররা হলেন, তামিম ৭১ ম্যাচ খেলে, সাকিব ৭৬ ম্যাচ খেলে, মাহমুদউল্লাহ ৮১ ম্যাচ খেলে, মুশফিক ৯৩ ম্যাচ খেলে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে লিটন দাস এই পর্যন্ত ৬৮ ম্যাচ খেলে ১৩০ স্টাইকরেটে ২২.৮২ গড়ে ১৫২৯ রান করেন। যেখানে তার ব্যক্তিগত সর্বোচ্চ ৭৩ রান। ছয় হাকিয়েছেন ৪৭ টি এবং চার হাকিয়েছেন ১৫৪ টি।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)