
যশোরের অভয়নগর উপজেলায় টেন্ডার ছাড়াই রাস্তার পাশ থেকে লক্ষাধিক টাকার রইনট্রি গাছ কেটে নেওয়া হয়েছে। জেলা পরিষদর এক সদস্য ও একজন ইউপি সদস্যর নেতৃত্বে ওই গাছ কাটা হচ্ছে বলে জানা গেছে। অভয়নগর উপজলার শংকরপাশা গ্রামের শাহীনপাড়া রাস্তার পাশ থেকে এ গাছ কাটা হচ্ছে।
গতকাল শনিবার সকালে লেবার সরদার শফিকুল ইসলাম ৮/৯ জন শ্রমিক দিয়ে একটি রইনট্রি গাছটি কাটার কাজ করছিলো। এর আগে গত শুক্রবার একটি বড় রইনট্রি গাছ কেটে নয়া হয়েছে। জানা গেছে, যশোরর অভয়নগর উপজলার শ্রীধরপুর ইউনিয়নর শংকরপাশা গ্রামের শাহীনপাড়া রাস্তার পাশ তিনটি রইনট্রি গাছ ঝুকিপূর্ণ বলে ওই ইউনিয়নর সদস্য আব্দুল্লাহ মোড়ল জেলা পরিষদ বরাবর আবদন করেন। জেলা পরিষদের সার্ভয়ার আল মামুন একটি মনগড়া রিপোর্ট তৈরী করে জেলা পরিষদে জমা দেন। কিন্তু জেলা পরিষদ এখনও গাছ কাটার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেইনি বলে জানা গেছে। ওই রিপোর্টের ভিত্তিতে জেলা পরিষদের এক সদস্য , ইউপি সদস্য ও সার্ভয়ার আল মামুন ওই গাছ কেটে নিচ্ছে বলে জানা গেছে।

ওই গ্রামের আব্দুল্লা আল মামুন জানান, শুনছি ঝুঁকিপূর্ণ বলে প্রায় অর্ধশত বছরর পুরানো তিনটি রেইনট্রি গাছ কাটার সিদ্ধান্তÍ হয়েছে। এরমধ্য একটি গাছ কেটে নেওয়া হয়েছে। অপর গাছে ডালপালা কাটা শেষ হয়েছে। গাছটির গোড়া কাটা প্রায় শেষ পর্যায়। গাছটির ডালপালা কাটার কাজ শেষ।
টেন্ডার ছাড়াই কিভাবে গাছ কর্তন হচ্ছে এ ব্যাপারে এলাকায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)