
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে জুয়ার বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানে অদ্য ০৪/০৪/২০২৩ খ্রিঃ লালমনিরহাট থানাধীন ২নং কুলাঘাট ইউনিয়নের বাড়ীবনমালি মৌজাস্থ রত্মাই নদীর পরিত্যাক্ত সুইচ গেটের দক্ষিণ পার্শ্বে জনৈক ঢাড্ডু মিয়ার বাড়ীর ৫০ গজ উত্তর পার্শ্বে রত্মাই নদীর পাড়ে বাধের উপর জুয়া (ডাবু) খেলা অবস্থায় ডাবু খেলার সরঞ্জামাদিসহ ০২ জন জুয়াড়ুকে গ্রেফতার করা হয়।
আটককৃত এবং পলাতক জুয়াড়ুদের বিরুদ্ধে লালমনিরহাট থানার মামলা নং- ১০, তারিখ- ০৫/০৪/২০২৩খ্রিঃ, ধারা - ¾, The Public Gambling Act,1867 রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইতেছে।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)