
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম এর যোগ্য নেতৃত্বে বিশেষ অভিযানে লালমনিরহাট থানাধীন মোগলহাট ইউনিয়নের ভাটিবাড়ী মৌজাস্থ জনৈক মোঃ আঃ হামিদ মিলিটারী (৭০) এর বাড়ীর উত্তর পাশে লালমনিরহাট-ভাটিবাড়ী গামী পাঁকা রাস্তার উপর হইতে আসামী ১. মোঃ মনির হক (২২), পিতা-মোঃ আলী হোসেন, সাং- বনগ্রাম (ইউপি-কুলাঘাট), ২. আব্দুল মতিন(৩৫), পিতা-মোঃ আবুল হোসেন, সাং- তেলিপাড়া (ইউপি-মহেন্দ্রনগর) , উভয় থানা ও জেলা –লালমনিরহাট’দ্বয়কে ০২(দুই) কেজি মাদকদ্রব্য গাঁজাসহ ইং ০৫/০৪/২০২৩খ্রিঃ ১৩.০০ ঘটিকার সময় হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে লালমনিরহাট থানার মামলা নং- ১২, তারিখ- ০৫/০৪/২০২৩খ্রিঃ, ধারা - ৩৬(১) সারণির ১৯(ক)/৩৮/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারী চালিত অটো ইজিবাইক আটক করা হয়। উদ্ধারকারী অফিসার এসআই মুক্তা সরকার সঙ্গীয় ফোর্স, লালমনিরহাট থানা, লালমনিরহাট। এ বিষয় অফিসার ইন চার্জ বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর, আমাদের অভিযান চলমান থাকবে।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)