
ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ঠাকুরগাঁও রোড খানকাহশারীফ সহ অন্যান্য অনুসারী অধ্যূষীত এলাকাগুলোতে উদযাপিত হলো ইসলাম ধর্মের একাদশ খালীফা হাজরাত মুহাম্মাদ শামসুজ্জুহা আঃ এর জন্ম উৎসব। এ উপলক্ষে গত ১২'ই রামাজান জোহরের নামাজের পর প্রায় শতাধিক গবাদিপশু জবাই করা হয় এবং রাতভর রান্না করার পর ১৩'ই রামাজান সকালে অনুসারীসহ আশপাশের এলাকার মানুষের মাঝে সমান হারে তা বন্টন করে দেওয়া হয়। এ উপলক্ষে খানকাহশারীফের প্রত্যেক রাস্তায় রাস্তায় তোরণ, গেইট, আলোকসজ্জাসহ বর্ণিলভাবে সাজানো হয় খিলাফাতী মাসজিদ ও একাদশ খালীফার আঃ রাওজা মুবারাক। জন্মউৎসব উপলক্ষে ১৩'রামাজান বাদ জোহর মাওলুদশারীফ অনুষ্ঠিত হয় যা পরিচালনা করেন একাদশ খালীফার আঃ পৌত্র বর্তমান পীর হাজরাত আব্দুল্লাহ আহমাদ আলাব্বী আঃ।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)