
চট্টগ্রাম জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এস. এম শফিউল্লাহ বিপিএম মহোদয়ের সুনিপুন নির্দেশন এবং অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) জনাব আসাদুজ্জামানে তত্ত্বাবধানে ০৫/০৪/২০২৩ খ্রি. ১২.১৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুন্ড থানাধীন বড় কুমিরা সাকিনস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পার্শ্বে ‘কিং অব কুমিরা’ কনভেনশন হলের সামনে রাস্তার উপর হতে এস.আলম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের এ-৪ সিটের যাত্রীর দেহ তল্লাশি করে একটি হালকা নীল রংয়ের পলিথিনে মোড়ানো ২০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মহিলাকে গ্রেফতার করেন এবং ১৩.০৫ ঘটিকার সময় শাহী পরিবহনের যাত্রীবাহী বাসের সি-২ সিটের যাত্রীর দেহ তল্লাসি করে একটি কালো পলিথিন দ্বারা মোড়ানো ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মহিলাকে গ্রেফতার করেন। উভয় ঘটনায় উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মুলে জব্দ করেন। এই সংক্রান্তে সীতাকুন্ড থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি আলাদা মামলা রুজু হয়েছে।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)