ফাগুন বৃষ্টি

কবি পরিচিতি: ১৯৯৭ সালের ০৭ ই মার্চ নরসিংদী জেলার বেলাব থানার হোসেন নগর গ্রামে মঙ্গল হোসেনের বাড়ি এস,এন,শিহাব জন্মগ্রহন করেন ৷ পিতা শাকিল মিয়া,মাতা সালমা বেগম তার লেখা ৩টি যৌথ বাক্য রয়েছে
১ম বিদগ্ধ নীলিমা
২য় প্য়মন্ত প্রথমা
(২০২০) ক্লাস সেভেন থেকে লেখালেখি শুরু পরবর্তীতে তার ছন্দ শুরু কবি নূর সিরাজীর হাত ধরে সাহিত্য জগৎতে এগিয়ে যাওয়া ৷ বর্তমানে তার লেখা অনেক গীতিকাব্য,ছড়া পদ্য,কবিতা রয়েছে ৷ তিনি হাজী আসমত কলেজ (ভৈরব) থেকে বাংলায় স্নাতকোত্তর কমপ্লিট করেছেন ৷ তিনি আপনাদের সকদের দোয়া প্রার্থী

        ফাগুন বৃষ্টি
এস,এন, শিহাব

বৃষ্টি হচ্ছে খুব জোরে আজ হোক
তুমি আমি ভিজবো দুজন মিলে,
ভিজছে দেখো গাঁয়ের কত লোক
চলো দুজন সাঁতার কাটি ঝিলে ৷

আকাশ ভরা কালো মেঘের ঢেউ
চলে গেলে আসবো না আর ফিরে,
দেখলে দেখুক আশেপাশে কেউ
বৃষ্টি গেলেই ফিরব না হয় নীড়ে ৷

ঝুমঝুমাঝুম পড়ছে দারুণ জল
যাক ধুঁয়ে যাক মনের যত খরা,
মনের সুখে নাচবো ছলাতছল
উঠুক জেগে প্রানের বসুন্ধরা ৷

ফাগুন এলো মন গহীনে আজ
উড়তে চাইছি নীল আকাশে খুব,
দিন দুনিয়ার ভুলে সকল লাজ
চলো না দেই প্রেম সাগরে ডুব


ফাগুন বৃষ্টি

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here