
ঐতিহ্যবাহী দুমকি প্রেসক্লাবের উদ্দ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল। শনিবার (১৫ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টায় দুমকি প্রেসক্লাবের উদ্দ্যোগে, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফজলুল হক এর সভাপতিত্বে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী বেলাল হোসেন দুলাল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ড. হারুন-অর-রশিদ হাওলাদার,। বিশেষ অতিথি ছিলেন মো: আল ইমরান, দুমকি উপজেলা নির্বাহী অফিসার ও দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল বাসার, উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি মো: আবুল কালাম আজাদ, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক,সেলিম আকন। উপজেলা বিএনপির সভাপতি মো: খলিলুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাইফুল আলম মৃধা।উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সার্জেন্ট (অব:) ফজলুর রহমান সহ শ্রীরামপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদুস সালাম। এছাড়াও উপস্থিত ছিলেন দুমকি বাজার ও দুমকি নতুন বাজার সমিতির সভাপতি ও সাধারন সম্পাদক বৃন্দ সহ অনান্য নেতাকর্মী ও উপজেলার গন্য-মান্য ব্যাক্তিবর্গ।
আরও উপস্থিত ছিলেন দুমকি প্রেসক্লাবের সকল সদস্যগন। এ সময় প্রধান অতিথির বক্ত্যবে উপজেলা চেয়ারম্যান বলেন, ধর্ম ও রাজনীতি যার যার কিন্ত দুমকি উপজেলা সবার, তাই দুমকি উপজেলার উন্নয়নে সবাইকে একসাথে কাজ করার আহবান জানান।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)