
টাংগাইলের ঘাটাইলে বন্ধুদের উদ্যোগে ইফতার ও দোয়ার আয়োজন।উপজেলার পাকুটিয়ায় ঝুনকাইল কাউচি আটা আনসার আলী এতিমখানা, হাফিজিয়া ও নূরানী মাদ্রাসায় ঘাটাইলের কিছু বন্ধুদের উদ্যোগে এ প্রায় ১৫০ জনের আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন দৈনিক একুশে নিউজ পত্রিকার ঘাটাইল উপজেলা প্রতিনিধি আসলাম হোসেন অলি। ২০২৪ এইচএসসি ব্যাচ এর মধ্যে তাওহিদ, সিয়াম, কিয়াস, মাহফুজ, সাকিব, আল-আমিন, কাকন, সামি, বাধন, রাফি, জয়, আপন, রাব্বি, রাম, কামরুল আরো অনেকেই। ইফতারে ছিলো বিভিন্ন ধরনের ফল, শরবত আর বিরিয়ানি। এইটা তাদের ২য় বারের আয়োজন।
তাদের মূল উদ্দেশ্য হলো এতিম ও তলবে এলেমদের মুখে একটু হাসি ফুটানো।সবার উদ্যোগে ও সহায়তায় সফলভাবেই এ আয়োজন হয়েছে।মাদ্রাসার মুহতামিম জানায়, মাদ্রাসার শিক্ষার্থীরা খুবই আনন্দিত। ইফতার এর আগে সবার মঙ্গল কামনায় দোয়া করা হয়।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)