
সুনামগঞ্জের দোয়ারাবাজারে আল করিম ফাউন্ডেশনের উদ্যোগে দেহালিয়া ইউনিয়নে ১০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। (২১এপ্রিল) শুক্রবারে জামেয়া আরাবিয়া হাফিজিয়া মদিনাতুল উলুম দোহালিয়া বাজার মাদরাসার মাঠে ফাউন্ডেশনের সদস্যদের উপস্থিতিতে বিতরণ কার্যক্রম শুরু করা হয়।প্রতি বছরের ন্যায় এবারও দেশের বিভিন্ন স্হানে গরিব ও মেহনতি মানুষের মাঝে ঈদ সামগ্রী চাল, ডাল, আলু, পিয়াজ, তৈল,লাচ্ছি, বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিতি ছিলেন ফাউন্ডেশনের সদস্য মাওলানা শরিফ আহমদ, মুফতি উবায়দুল হক, মুফতি মারুফ আহমদ, মাওলানা আছরার আহমদ, মাওলানা সাজিদ আহমদ, মাওলানা ইকবাল হুসাইন, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা শাহিনুর রহমান, মাওলানা সাইফুর রহমান, মাওলানা হাফিজ দিলোওয়ার হুসাইন, মাওলানা মুহিব আজিজ, মাওলানা জুবায়ের নাবিল, মাওলানা মুস্তাক আহমদ, ইমরান আহমদ, রেদোয়ান আহমদ প্রমুখ।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)